Kushan Dynasty: History, Kings, and Major Contributions for Sure Success 2026

কুষাণ সাম্রাজ্য

Kushan Dynasty: History প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য  ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা RRB NTPC, SSC, UPSC এবং বিভিন্ন রাজ্য সরকারি পরীক্ষায় ভালো স্কোর করতে সহায়তা করে। আজকে ইতিহাসের একটি বিষয় গুপ্ত যুগ সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হল যা পড়লে কুষাণ সাম্রাজ্য থেকে আসা যেকোনো প্রশ্নের উত্তর করা যাবে । তোমরা বিষয় টি ভালো করে পড় ।আশা করি এই বিষয়টি পড়লে কুষাণ সাম্রাজ্য সম্পর্কে তোমাদের একটি ভালো ধারনা হয়ে যাবে । এছাড়া আমাদের এখানে অন্যান্য বিষয়ের নোট্‌স দেওয়া আছে চাইলে দেখে নিতে পার ।

                            Kushan Empire (কুষাণ সাম্রাজ্য) ছিল প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজবংশ, যা প্রায় খ্রিস্টীয় ১ম থেকে ৩য় শতাব্দী পর্যন্ত উত্তর ভারত, আফগানিস্তান ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে শাসন করেছিল। এই বংশের শাসকেরা বাণিজ্য, সংস্কৃতি ও বৌদ্ধধর্মের প্রসারে বড় ভূমিকা রাখেন।

কুষাণ বংশের প্রধান রাজারা হলেন—

1. কুজুল কডফিসেস
2. ভিমা তাক্তু
3. ভিমা কডফিসেস
4. কনিষ্ক
5. হুভিষ্ক
6. বাসুদেব
Kushan Dynasty: History
Kushan Dynasty: History

Kujula Kadphises (কুজুল কডফিসেস)  Kushan Dynasty: History

কুষাণ বংশের প্রতিষ্ঠাতা।

ইউয়েচি (Yuezhi) গোত্রকে একত্রিত করে শক্তিশালী সাম্রাজ্য গঠন করেন।

শাসনকাল আনুমানিক খ্রিস্টীয় ৩০–৮০ খ্রি.

Vima Taktu (ভিমা তাক্তু)

কুজুল কডফিসেসের উত্তরাধিকারী।

সাম্রাজ্যের বিস্তার আরও বাড়ান।

কখনও কখনও তাকে Soter Megas নামেও উল্লেখ করা হয়।

Vima Kadphises (ভিমা কডফিসেস)

ভারতের উত্তর-পশ্চিম অঞ্চলে সাম্রাজ্য সম্প্রসারণ করেন।

স্বর্ণমুদ্রা চালু করেন, যা বাণিজ্যের উন্নতিতে সহায়ক ছিল।

Kanishka I (কনিষ্ক)

কুষাণ সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট।

রাজধানী ছিল Peshawar (প্রাচীন পুরুষপুর)।

বৌদ্ধধর্মের বড় পৃষ্ঠপোষক এবং Fourth Buddhist Council আয়োজন করেন।

তাঁর সময়ে শিল্প ও সংস্কৃতির ব্যাপক বিকাশ ঘটে (গান্ধার শিল্প)।

Kushan Dynasty: History

Huvishka (হুভিষ্ক)

কনিষ্কের উত্তরাধিকারী।

সাম্রাজ্য স্থিতিশীল রাখেন এবং বাণিজ্য বজায় রাখেন।

Vasudeva  (বাসুদেব)

কুষাণ বংশের শেষ শক্তিশালী রাজা।

তাঁর সময়ে ব্রাহ্মণ্য ধর্মের প্রভাব বাড়তে থাকে।

Kushan Dynasty: History

1. উদ্ভব উৎপত্তি

পহ্লবদের পর ইউয়েহ চিহ্ন বা তোখারিয় নামের একটি গোষ্ঠী মধ্য এশিয়ার তৃণভূমি থেকে এসেছে, যাদের পরিচয় কুষাণ নামে।

এদের আদি বাসভূমি ছিল চিনের কাছাকাছি।

কুষাণরা প্রথমে ব্যাকট্রিয়া দখল করে শক ও সিলিউকিডদের সরিয়ে দেয়। পরে কাবুল, গান্ধার পার হয়ে হিন্দুকুশ অতিক্রম করে সিন্ধু থেকে গঙ্গা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে রাজত্ব স্থাপন করে।

এই বিস্তৃত ভূখণ্ডে নানা জাতি, ভাষা, শিল্প ও সংস্কৃতির সংমিশ্রণ ঘটেছিল।

2. রাজনীতি শাসন

কুষাণদের দুটি প্রধান রাজবংশ ছিল:

কাদফিসেস বংশ (খ্রিস্টীয় ২৮–৭৮ খ্রি.): প্রথমে হিন্দুকুশে তামার মুদ্রা চালু করেন।

কণিষ্ক বংশ: সিন্ধু ও উত্তর ভারতের বিস্তৃত অঞ্চলে রাজত্ব, খাঁটি সোনার মুদ্রা প্রচলন।

প্রথম রাজধানী: পুরুষপুর (পেশোয়ার)

দ্বিতীয় রাজধানী: মথুরা

কণিষ্কের আমলে:

বৌদ্ধ ধর্মের প্রসার

মহাযান বৌদ্ধধর্মের প্রতিষ্ঠা (কাশ্মীরে অনুষ্ঠিত মহাসভার মাধ্যমে)

সংস্কৃতি, শিল্প ও সাহিত্য প্রসার

Kushan Dynasty: History

3. কৃষি, বাণিজ্য অর্থনীতি

বাণিজ্য:

মধ্য এশিয়া, আফগানিস্তান, ইরান ও রোম সাম্রাজ্যের সঙ্গে রেশমপথের মাধ্যমে বাণিজ্য।

পথকর আদায়ের মাধ্যমে সমৃদ্ধি বৃদ্ধি।

সোনা মুদ্রা:

আলতাই অঞ্চলের সোনার খনি থেকে সোনা সংগ্রহ।

ভারতীয় সোনার মুদ্রা প্রথম চালু কষাণরা।

শ্রম প্রশাসন:

বিশাল অঞ্চলে কেন্দ্রীয় শাসন সব জায়গায় পৌঁছাত না।

প্রত্যেক ছোট অঞ্চলে দুজন করে সামন্তরাজার শাসন।

Kushan Dynasty: History

4. সামরিক সংস্কৃতি

কুষাণরা দক্ষ ঘোড়সওয়ার; হাতিয়ার ও পোশাক (আচকান, পায়জামা, টুপি) যুদ্ধের সুবিধার্থে উন্নত।

কৌশলগত ও দীর্ঘস্থায়ী যুদ্ধ ক্ষমতা।

কৌশিকারা ভারতীয় সমাজে সংমিশ্রিত হয়ে যায়, অনেকের ভারতীয় নাম যেমন বাসুদেব

সম্রাটের অবস্থান রাজাধিরাজ এবং দেবত্বের অংশ হিসেবে গণ্য হত।

রাজা ও দেবতা সমান অংশে মান্যতা পেতেন; মাথায় জ্যোতির্বলয় থাকত।

Kushan Dynasty: History
Kushan Dynasty: History

কুষাণ যুগে ধর্ম, জ্ঞান বিজ্ঞান

1. ধর্ম আধ্যাত্মিকতা

কুষাণরা ভারতবর্ষে আসার আগে কোন ধর্ম অনুসরণ করত, তা জানা যায় না।

মৌর্য যুগের পর থেকে ভারতবর্ষে ছোট ছোট ধর্ম ও উপাসনার সম্প্রদায় গড়ে উঠেছিল। কুষাণরা এসব সম্প্রদায়ের সঙ্গে মিশে যেত।

গ্রিক রাষ্ট্রদূত হেলিওডোরাস খ্রিস্টপূর্ব ২য় শতকে বিদিশায় একটি স্তম্ভ নির্মাণ করেন, যেখানে তিনি নিজেকে ভাগবত (বিষ্ণুভক্ত) বলে উল্লেখ করেছেন।

কুষাণরা বিভিন্ন উপাসনা সম্প্রদায়ে অন্তর্ভুক্ত ছিল: বৌদ্ধ, জৈন, ব্রাহ্মণ্য সম্প্রদায়, শৈব, বৈষ্ণব, সাত্বত, পাঞ্চরাত্র, পাশুপত, লকুলীশ ও আজীবিক মত।

ধর্মীয় পার্থক্য থাকলেও বিদ্বেষ কম ছিল, দেশজুড়ে তর্ক, আলোচনার পরিবেশ বিদ্যমান ছিল।

Kushan Dynasty: History

2. জ্ঞান, দর্শন সাহিত্য

সমাজে এখনও ব্রাহ্মণ্য প্রভাব বেশি ছিল।

শিক্ষিত মানুষরা চর্চা করত:

বেদ, বেদাঙ্গ, উপাঙ্গ

মনুসংহিতা

পতঞ্জলির যোগ, ন্যায়শাস্ত্র

ধর্ম ও লৌকিক আচরণ একত্রে চলছিল; নিয়তিবাদ ও জন্মান্তরবাদের দৃষ্টিভঙ্গি সমাজে দৃঢ়।

সাহিত্য ও ব্যাকরণচর্চা প্রসারিত:

গির্নার শিলালিপি, অশ্ব ঘোষের বুদ্ধচরিত, সৌন্দরনন্দ কাব্য

মার্জিত কথ্য ভাষা নাটকে প্রতিফলিত

মহাবিশ্ব ও প্রকৃতির ধারণা তখনও আংশিক, বিজ্ঞানসম্মত নয়, তবে বুদ্ধিগ্রাহ্য রূপ তৈরি হচ্ছিল।

Kushan Dynasty: History

3. বিজ্ঞান প্রযুক্তি

জ্যোতিষশাস্ত্র: ঋতু ও গ্রহনক্ষত্র অনুযায়ী যজ্ঞের তিথি নির্ধারণ।

গ্রিক প্রভাব: হোরাশাস্ত্র, গ্রিক মুদ্রায় ভারতীয় মিথ চিত্রায়ন।

চিকিৎসা ভেষজবিদ্যা:

চরকসংহিতা: রোগনির্ণয়, শবব্যবচ্ছেদ, ওষুধ প্রস্তুতি

সুশ্রুতসংহিতা: অস্ত্রচিকিৎসা, যন্ত্রপাতি তৈরির প্রণালী

শিল্প কারিগরি:

ধাতু গলিয়ে উন্নতমানের শিল্প ও কাঁচের বাসন ও অলংকার তৈরি

জুতোর প্রবর্তন (কণিষ্কের জুতো-মূর্তির প্রমাণ)

বিদেশি বাণিজ্য: মধ্যপ্রাচ্য ও রোমের সঙ্গে সম্পর্ক, প্রযুক্তি ও বৈজ্ঞানিক ধারণার আদানপ্রদান

4. বৌদ্ধ ধর্মের প্রসার

কণিষ্ক ছিলেন বৌদ্ধ ধর্মের প্রধান পৃষ্ঠপোষক।

বৌদ্ধরা দু’টি সম্প্রদায়ে বিভক্ত:

হীনযান: আগের মতো চলা

মহাযান: বুদ্ধকে দেবতা বা রাজপুত্র হিসেবে পূজা

কণিষ্কের আমলে:

মঠ, বিহার, চৈত্য ও সঙ্ঘারাম নির্মাণ

কাশ্মীরে অনুষ্ঠিত মহাসভায় ত্রিপিটক সংকলন (সূত্র, বিনয়, অভিধর্ম)

বৌদ্ধধর্মে অর্থ, জমি ও ধন দান বৃদ্ধি পায়, যা মঠ ও বিহারের উন্নয়নে কাজে আসে।

Kushan Dynasty: History

কুষাণ যুগের শিল্প, সাহিত্য ধর্ম

1. শিল্পকলার বৈচিত্র্য

কুষাণ রাজারা ভারতবর্ষে বহির্বিশ্ব থেকে ভাস্কর, স্থপতি ও অন্যান্য শিল্পী আনতেন।

শিল্পে প্রধান তিনটি ধারা গড়ে ওঠে: মধ্য এশীয়, গান্ধার মথুরা

মধ্য এশীয় শিল্প: বৌদ্ধ প্রভাব বেশি, ভারতীয় ও মধ্য এশীয় সংমিশ্রণ।

গান্ধার শিল্প: গ্রিক প্রভাবের ভারতীয় ভাস্কর্য, যেমন কোঁকড়া চুল, মুখে গোঁফ, কাপড়ে ভাঁজ।

মথুরা শিল্প: ভারতীয় স্বকীয়তা সবচেয়ে বেশি, লাল বেলেপাথরে বুদ্ধ ও মহাবীরের মূর্তি।

মথুরার বাইরেও শিল্পরীতির চাহিদা স্পষ্ট; অন্ধ্রে নাগার্জুনকোণ্ডা, অমরাবতী ও সাঁচিতে বৌদ্ধ শিল্পকেন্দ্র গড়ে ওঠে।

ভারহুত ও বুদ্ধগয়ায় বিস্তৃত স্তূপ, তোরণ ও মঠের মাধ্যমে সমকালীন জীবনযাত্রা চিত্রিত।

Kushan Dynasty: History

2. সাহিত্য নাট্যকলার উৎকর্ষ

নাট্যকার ভাস রচনা করেন তেরোটি নাটক, যা সংস্কৃত সাহিত্যে প্রথম।

বৌদ্ধ অশ্বঘোষ রচনা করেন:

বুদ্ধচরিত

সৌন্দরনন্দ কাব্য

দুটি খণ্ড নাট্য, যা পরবর্তী সাহিত্যে প্রভাবশালী।

মহাযানের সাহিত্য: অবদানদিব্যাবদান, মিশ্র বৌদ্ধ সংস্কৃতে রচিত।

সমাজচিত্র স্পষ্ট: গরিব, দাস, খেটে খাওয়া মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত।

3. ধর্ম আধ্যাত্মিক পরিবর্তন

কুষাণ যুগে ভারতবর্ষে বহু ধর্ম একইসঙ্গে উপস্থিত:

ব্রাহ্মণ্য ধর্ম, বৌদ্ধ, জৈন, আজীবিক, শৈব, বৈষ্ণব, স্থানীয় লোকায়ত।

কণিষ্ক বৌদ্ধদের প্রধান পৃষ্ঠপোষক; মহাসভা ও ত্রিপিটক সংকলন।

ধর্মচিন্তায় বৈপরীত্য লক্ষ্য করা যায়:

পূর্বে যজ্ঞকেন্দ্রিক ব্রাহ্মণ্য ধর্ম

পরে বৌদ্ধ, জৈন ও প্রতিবাদী ধর্ম

এরপর কৌশাণ যুগে আগন্তুক ধর্ম ও প্রথার সংমিশ্রণ

মহাকাব্য রামায়ণমহাভারত এ যুগে রচনা শুরু, যা হিন্দুধর্মের ভিত্তি স্থাপন করে।

ধর্মে নতুন দিকপ্রদর্শন: যজ্ঞের পাশাপাশি পূজা, তীর্থ, ধ্যান ও দান প্রচলিত।

Kushan Dynasty: History

উপসংহার

কুষাণ যুগে শিল্প, সাহিত্য ও ধর্মের বিস্তার ভারতের সাংস্কৃতিক একাধিকতার যুগ হিসাবে পরিচিত।

বিদেশি প্রভাব যেমন মধ্য এশিয়া, গ্রিক ও পহ্লব যুক্ত হয়, তেমনি ভারতীয় স্বকীয়তা বজায় থাকে।

এই সময়ে ধর্ম, শিল্প, সাহিত্য ও সামাজিক চেতনা একত্রে বিকশিত হয়ে পরবর্তী ভারতীয় সংস্কৃতির ভিত্তি স্থাপন করে।

Read More..

  1. West Bengal Police WBP Constable syllabus in Bengali 2025
  2. West Bengal Police (wbp) WB SI syllabus in Bengali 2025
  3. WBCS SYLLABUS and EXAM PATTERN 2025
  4. Rail Group D Syllabus 2025 with PDF ।। রেলের গ্রুপ ডি সিলেবাস
  5. 50 Important Geography Questions And Answars ।। ভূগোলের কিছু গুরুত্বপুর্ণ প্রশ্ন ও উত্তর 2025
  6. 50 Geography Important GK for Competitive Exam in Bengali PDF Part 2
  7. 50 History Important GK | ইতিহাসের গুরুত্বপুর্ণ GK
  8. Important Geography GK in Bengali Part 3 with PDF | ভূগোলের ৫০ টি গুরুত্বপুর্ণ জিকে

youtube channel 

 

 

Leave a Comment